আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তারাপীঠ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা – মৃত দুই , আহত চার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রামপুরহাট :- তারাপীঠ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে চারচাকার ধাক্কায় মৃত্যু হল চারচাকার দুই যাত্রীর । মৃতের নাম অখিল সিং এবং বিকাশ গুপ্তা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ীর আরো চার জন যাত্রী । নিহত এবং আহতদের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার জলঙ্গি । আজ সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম ঝাড়খণ্ড সীমানার রামপুরহাট – দুমকা রাস্তার সুঁড়িচুয়া গ্রামের কাছে ।

আজ সকালে বীরভূমের তারাপীঠ থেকে মা তারার পুজো দিয়ে একটি চারচাকা গাড়ীতে করে ঝাড়খণ্ডের বোকারো জেলার জলঙ্গি ফিরছিলেন তীর্থযাত্রীরা । সুঁড়িচুয়া গ্রামের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । সেটি ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় নামে অখিল সিং নামে এক যাত্রীর । গুরুতর আহত হয় আরো পাঁচ জন যাত্রী ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী । দমকল বাহিনীর কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে । সেখানে বিকাশ গুপ্তা নামে আরো এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক ।

See also  সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে উন্নয়নের পাঁচালি প্রচার যাত্রার সূচনা করলেন জয়নগরের বিধায়ক দক্ষিন বারাশত থেকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি