ঋজু মন্ডল বাঁকুড়া:-বৃহস্পতিবার রাইপুর মণ্ডল ১ মন্ডলের যুব মোর্চার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ‘সেবা সংকল্প অভিযান’। এই বিশেষ কর্মসূচির মূল আকর্ষণ ছিল ভারতের মানচিত্রকে কেন্দ্র করে গড়ে তোলা সুন্দর থিম ও সাজসজ্জা। মানচিত্রের চারপাশে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালিয়ে দেশের উন্নতি, সামাজিক কল্যাণ ও প্রতিটি নাগরিকের সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বর্ণাঢ্য থিম ও আলোর সজ্জায় প্রদীপ প্রজ্জ্বলন করেন রাইপুর মণ্ডল ১ যুব মোর্চা সভাপতি সঞ্জীব কুমার মাহাত। তিনি জানান, দেশপ্রেম ও জনসেবার অনন্য বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ভারতের মানচিত্রের প্রতিটি কোণ যেন সুখ, শান্তি ও সেবার আলোয় আলোকিত হয়ে ওঠে—এই দৃঢ় সংকল্প ও অঙ্গীকার নিয়েই আজকের পুরো কর্মসূচিটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। বিশিষ্টদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দীপংকর মাহাত, তিন শক্তি প্রমুখ সাথে বুথ সভাপতি সুশান্ত মাহাত এবং বিজেপি একনিষ্ঠ কর্মী পিন্টু গরাই, দশরথ মাহাত, সৌরভ মাহাত প্রমূখ।











