নাগেরবাজার : নেশা মুক্ত ভারত গড়ে তুলতে বুধবার দুপুরে দমদম কে কে হিন্দু একাডেমী মতিঝিলে র বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণির ছাত্র দের সাথে নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করে নাগেরবাজার থানার পুলিশ। বিদ্যালয়ের রবীন্দ্র কক্ষে কনফারেন্স রুমে সচেতনতা শিবিরে সুস্থ সমাজ গঠনে নেশা মুক্ত ভারত গড়ার বিভিন্ন বার্তা তুলে ধরেন থানার লেডি এসআই অনিমা বিশ্বাস, সাব ইন্সপেক্টর রাজেশ কর।

ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার মন্ডল, সহকারী শিক্ষিকা মৌসুমী দে, সহ শিক্ষক দীপক কুন্ডু, পরিমল সাউ সহ অন্যান্যরা। থানার লেডি এসআই অনিমা বিশ্বাস জানান নেশা ছাড়ুন জীবন গড়ুন, পরিবার বাঁচান সমাজ বাঁচান শ্লোগান কে সামনে রেখে নেশা মুক্ত ভারত গড়ার সংকল্পে নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকতে দমদম মতিঝিল কে কে হিন্দু একাডেমী ছাত্র দের বিভিন্ন সচেতনতামূলক বার্তার পাশাপাশি কি করনীয় এবং কি করনীয় নয় সেই সব বিষয়ে আলোকপাত করা হয়।
ড্রাগ, নারকোটিক্স, সাইবার ক্রাইম, শিশু শ্রম এবং বাল্য বিবাহ রোধ বিভিন্ন হেল্পলাইন নাম্বার লিফলেট পরিষেবা প্রদান করা হয়। এক ঘন্টার সচেতনতা শিবির ছাত্র শিক্ষক শিক্ষিকা দের উপস্থিতি ছিল বেশ ভালো ।











