আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহালয়া থেকেই বাংলায় শুরু হতে চলেছে -‘ট্রিবিউট টু মা’ ট্যুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মুখ্যমন্ত্রীর একদম নতুন পরিকল্পনা। এবারের পুজোকে স্মরণীয় করে রাখতে শুভেন্দুর নতুন উদ্যোগ। কুমার শানু থেকে শান, শ্রেয়া থেকে মোনালি ঠাকুর, অভিজিৎ, জুন – কে নেই তালিকায়! সব ঠিক থাকলে এবার পুজোয় রাজ্যে হবে সাংস্কৃতিক মহোৎসব। মা দুর্গার বন্দনা, বাংলার লোকসংস্কৃতি, সুর আর উৎসবের মেলবন্ধন নিয়ে দুর্গাপুজোয় রাজ্যজুড়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সফর ‘ট্রিবিউট টু মা’ ট্যুর।

পাঁচ জায়গায় দু’দিন করে মোট ১০ দিন হবে ভ্রমণভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নবান্ন সূত্রে খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে মঞ্চ মাতাবেন নামী শিল্পীরা। কোন দিন কোথায় হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে পঞ্চমীর দিনে দিঘায় হবে সবথেকে বড় মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। আপাতত ঠিক আছে মঞ্চ মাতাবেন মোনালি ঠাকুর-থেকে মধুশ্রী, অন্তরা মিত্র, উজ্জ্বয়নী, জুন – সহ বহু নামী শিল্পী।

মহালয়ার দিন থেকেই উৎসবমুডে চলে যাবে বঙ্গবাসী। রেড রোডে রোড শো এবং ইডেন উদ‌্যানে মেগা শো-র আয়োজন করা হচ্ছে রাজ‌্য সরকারের তরফে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। হবে চোখ ধাঁধানো অনুষ্ঠান। এবার তার মধ্যেই বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে এই সাংস্কৃতিক মহোৎসব। তবে আরও বড় আকর্ষণ থাকছে বিজয়া দশমীর সন্ধ্যায়। গঙ্গার ‘রিভার ফ্রন্টে’ থাকছে চোখ ধাঁধানো আলোর খেলা। আলোর সাজে সাজিয়ে তোলা হবে বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ এবং গঙ্গাপার। বিদ্যাসাগর সেতু থেকে বাবুঘাটের মধ্যবর্তী রিভারফ্রন্ট এলাকা জুড়ে হবে এই অনুষ্ঠান।

আলোর কারুকাজ, আন্তর্জাতিক মানের আতসবাজি, ড্রোন শো ছাড়াও রাজ্যে এই প্রথম গঙ্গাবক্ষে ভাসমান ট্যাবলো প্রদর্শন। নবান্ন সূত্রে খবর, ওইদিন বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, প্রিন্সেপ ঘাট ও নদীপাড় জুড়ে দর্শকদের আগমন। বাবুঘাটে উপস্থিত থাকার কথা মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ ও হুগলি নদীর তীর। আকাশে ‘আবার আসবে উমা’ ড্রোন শো।

See also  ঐতিহ্য, আস্থা ও ভক্তির মহামিলন—পুরীতে বিশ্ববিখ্যাত শ্রীজগন্নাথের রথযাত্রা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি