আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্তদানে জনসংযোগ, বস্ত্রদানে মানবিকতার বার্তা—রায়না ২-এ বিজেপির দিনভর কর্মসূচি

krishna Saha

Updated :

Public Relations for Blood Donation
WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, রায়না: রক্তদান শিবির, বস্ত্রদান কর্মসূচি এবং দলীয় কার্যালয়ের উদ্বোধন—একাধিক কর্মসূচিকে ঘিরে শুক্রবার সরগরম হয়ে উঠল পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের পাঁইঠা ৪ নম্বর মণ্ডল এলাকা। বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল। দিনের অন্যতম প্রধান কর্মসূচি ছিল রক্তদান শিবির। রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় এই উদ্যোগের মাধ্যমে। বিধায়ক বলেন, “রক্তের কোনও বিকল্প নেই। জরুরি মুহূর্তে একজনের দান করা রক্তই অন্য একজনের প্রাণ বাঁচাতে পারে। সেই মানবিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন।”

পাশাপাশি এলাকার প্রয়োজনীয় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। তাঁদের দাবি, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং জনসম্পর্ক আরও নিবিড় করাই এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এদিন পাঁইটায় ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে নতুন বিজেপি কার্যালয়েরও উদ্বোধন করা হয়। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু এবং পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী। নতুন কার্যালয়কে ঘিরে আগামী দিনে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে বিজেপি নেতৃত্বের আশা।

দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক বৈঠক এবং বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান স্থানীয় নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু, রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র, বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী, চার নম্বর মন্ডল সভাপতি তমাল ঘোষ -সহ বিজেপির একাধিক নেতা, কার্যকর্তা এবং স্থানীয় কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরা হয়।

See also  আজকের ( 31-07-2020 ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

তাঁদের বক্তব্য, রাজনীতি শুধুমাত্র নির্বাচনী কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোও রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। রক্তদান ও বস্ত্রদানের মতো সামাজিক উদ্যোগের মাধ্যমে সেই দায়বদ্ধতার বার্তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে শুক্রবারের এই কর্মসূচিকে ঘিরে রায়না ২ ব্লকের পাঁইঠা এলাকায় একদিকে যেমন বিজেপির সাংগঠনিক তৎপরতার ছবি দেখা গেল, অন্যদিকে তেমনই রক্তদান ও বস্ত্রদানের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডের বার্তাও উঠে এল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি