আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হর ঘর তিরঙ্গা উপলক্ষে নববারাকপুরে পড়ুয়াদের সাইকেল সচেতনতা র্্যালি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নববারাকপুর : আসুন দেশপ্রেমে উদ্ধুদ্ধ হই প্রতিটি ঘরে প্রতিটি হাতে তেরঙ্গা উঠুক গৌরবে শ্লোগান কে সামনে রেখে হর ঘর তিরঙ্গা সপ্তাহ উদযাপন শেষ দিনে সোমবার দুপুরে নিউ বারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলের উদ্যোগে এক বর্ণময় সাইকেল র্্যালি এলাকায় বিভিন্ন রাস্তায় বাজারে পরিক্রমা করে।

পড়ুয়ারা সাইকেলে জাতীয় পতাকা নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে থেকে র্্যালির মধ্যে দিয়ে অটো মাইকিং করে সচেতনতার বার্তা তুলে ধরেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতুন বিশ্বাস জানান স্বাধীনতার ৮০ তম বর্ষপূর্তির প্রাক্কালে ৯-১৭ আগস্ট হর ঘর তেরঙ্গা উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করা হয়। তেরঙ্গা শুধু রাষ্ট্রের প্রতীক নয়, এটি স্বাধীনতা গনতন্ত্র, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সংবিধান সম্মত অধিকারের প্রতীক।

ফলে পতাকার প্রতি সম্মান তখনই অর্থবহ, যখন তা আইন মানা, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি এবং দেশের উন্নয়নে দায়িত্বশীল অংশগ্রহণে প্রতিফলিত হয়। ঘরে ঘরে তিরঙ্গা দেশ হবে গর্বিত আমরা হবো ঐক্যবদ্ধ। সোমবার শেষ দিনে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ও সাইকেলে জাতীয় পতাকা নিয়ে বিদ্যালয়ের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর পড়ুয়ারা সচেতনতার বার্তা তুলে ধরেন।

See also  লেনিনগড়ের ত্রাস গ্রেপ্তার সজল দাস কে তোলা হল ব্যারাকপুর মহকুমা আদালতে, এলাকায় চাঞ্চল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি