আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোনারপুরে নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, অনন্ত মহারাজকে তীব্র আক্রমণ কার্তিক মহারাজের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিতর্কে মুখ খুলে অনন্ত মহারাজকে তীব্র কটাক্ষ করলেন কার্তিক মহারাজ।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আর্য সমাজের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ যজ্ঞে যোগ দেন কার্তিক মহারাজ। ‘অখণ্ড ভারত’ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত ওই যজ্ঞের শুভ সূচনা করেন তিনি। অনুষ্ঠানে দেশ, জাতীয় ঐক্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নিয়ে বক্তব্য রাখেন কার্তিক মহারাজ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে অনন্ত মহারাজের নেতাজি-সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে কার্তিক মহারাজ বলেন, “কে অনন্ত মহারাজ?” এরপরই নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর নখের যোগ্য আমরা নই। ”কার্তিক মহারাজের বক্তব্য, নেতাজির জীবন ছিল অত্যন্ত বিস্তৃত ও সংগ্রামময়। তাঁর কথায়, “নেতাজির বিরাট জীবন। তাঁর তপস্যা, তাঁর সাধনা—যাঁরা সমালোচনা করছেন, তাঁরা কিছুই জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুর সমালোচনা করা, তাঁর নখের যোগ্য আমরা নই। নেতাজির আত্মত্যাগ চিরস্মরণীয়।”


উল্লেখ্য,সম্প্রতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপির রাজ্যসভার সাংসদ তথা অনন্ত মহারাজ নামে পরিচিত নগেন্দ্র রায়। তাঁর মন্তব্যের পর বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। পরে বঙ্গবিভূষণ সম্মান নিয়ে বিতর্কের আবহে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। অনন্ত মহারাজ দাবি করেছিলেন, শুধুমাত্র মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা কংগ্রেসের আন্দোলনের ফলেই ভারত স্বাধীন হয়েছে—এমন ধারণা সঠিক নয়। তাঁর বক্তব্যে কোচবিহারের মহারাজার ভূমিকা এবং নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের প্রসঙ্গও উঠে আসে।

সেই মন্তব্যেরই তীব্র সমালোচনা করে কার্তিক মহারাজ নেতাজির ঐতিহাসিক ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।নেতাজিকে নিয়ে মন্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে কার্তিক মহারাজের বক্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।স্বাধীনতা দিবসের প্রাক্কালে নেতাজীর পৈতৃক ভিটা সুভাষগ্রামের পাশের সোনারপুরে দাঁড়িয়ে নেতাজির আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।

See also  ভাতাড়ে ভোটার তালিকা নিয়ে উত্তাল, বর্ধমান–কাটোয়া রাস্তায় অবরোধ! প্রশাসনের আশ্বাসে ঘন্টাখানেক পর স্বাভাবিক যান চলাচল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি