আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলে ৮০ তম স্বাধীনতা দিবস পালন তৎসহ দুষ্প্রাপ্য গ্রন্থ ও ছবির প্রদর্শনী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নববারাকপুর : ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের ৭৯ তম বৎসর অর্থাৎ ৮০ তম স্বাধীনতা দিবস শনিবার সাড়ম্বরে পালিত হল নব বারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলে। দেশের স্বাধীনতার মূল থিম অর্থাৎ যুবশক্তি বন্দেমাতরম গানটির ১৫০বছর পূর্তি ও হর ঘর তিরঙ্গা কে সামনে রেখে নব বারাকপুর বয়েজ হাই স্কুল ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করে এদিন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতুন বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন।

নেতাজী সুভাষ চন্দ্র বসু ও ক্ষুদিরাম বসুর প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্রবৃন্দ ও অভিভাবক রা।বিদ্যালয়ের দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ছাত্রবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান (নাচ গান আবৃত্তি বক্তৃতা) এনসিসির কুচকাওয়াজ প্রদর্শন। বিদ্যালয়ের কমিউনিটি হল ঘরে স্বাধীনতা ৭৯– দুষ্প্রাপ্য গ্রন্থ ও ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরিকল্পনা ও রূপায়নে তথ্যসূত্র গবেষণা ধর্মী পত্রিকা। সপ্তাহ ব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ছাত্র দের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী দের পুরষ্কৃত করা হয়।

স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত দুষ্প্রাপ্য গ্রন্থ ও ছবির প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন নববারাকপুর পুরসভার নির্বাহী আধিকারিক আইনজীবী রজনী কান্ত ঘোষ, ছিলেন তথ্যসূত্র গবেষণা ধর্মী পত্রিকার সম্পাদক অধ্যাপক সুব্রত রায় চৌধুরী, সমাজসেবী তারক ব্যানার্জি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতুন বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিশিষ্ট জনেরা। বিদ্যালয়ে প্রদর্শনী চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

See also  পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নববারাকপুর থানার সচেতনতা প্রচারভিযান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি