আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাধীনতা দিবসে দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা, ৫০টি চারাগাছ রোপণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। Tata AIA Life-এর Chief Business Associate Leader Mr. Sufal Ch Mandal-এর টিম সদস্যদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে দেশাত্মবোধের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

এই কর্মসূচিতে Renaissance-Township-এর প্রতিবেশীদের সহযোগিতা ছিল বলে উদ্যোক্তারা জানান। তাঁদের সামাজিক ও গঠনমূলক কর্মসূচির সঙ্গে এই উদ্যোগকে যুক্ত করার সুযোগ দেওয়ায় Tata Group-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ৫০টি চারাগাছ রোপণ। সবুজ, সুস্থ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার বার্তা দিয়েই এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তাদের বক্তব্য, দেশপ্রেম শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং সমাজ ও পরিবেশের জন্য বাস্তবে কাজ করার মধ্য দিয়েই দেশপ্রেমের প্রকৃত প্রকাশ ঘটে। স্বাধীনতা দিবসের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।

See also  এক লাফে পাঁচশো ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি