আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিকাণ্ড, পরিদর্শনে রায়নার বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান: গত ৩ আগস্ট রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অফিস রুমের বিভিন্ন আসবাবপত্র, নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। ক্ষতিগ্রস্ত অফিস কক্ষ ঘুরে দেখে তিনি পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের পর বিধায়ক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, সময়মতো পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান। অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

মাধবডিহি থেকে বলরাম সাহা র রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা

See also  পুলিশের জালে ধরা পরলো ২ মোবাইল চোর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি