আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সংসদ ভবনে জমে উঠেছে শমীক ও জুন মালিয়ার আড্ডা – কৌতূহলি রাজনৈতিক মহল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ক্যামেরায় ধরা পরল সেই দৃশ্য। সকলেই উদগ্রীব কি কথা হলো এই দুই রাজনৈতিক নেতার। সোমবার অধিবেশনের পর সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে জুন মালিয়া ও শমীক ভট্টাচার্যের ছবি। দেখা যায়, বেশ খোশমেজাজে কথা বলছেন তাঁরা।

রাজ্যে পালাবদলের পরই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল ছেড়েছিলেন ২০ জন সাংসদ। সেই তালিকায় ছিলেন জুন মালিয়াও। পরবর্তীতে তাঁরা এনডিএর শরিক হতে এনসিপিআই নামে একটি অচেনা দলের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। কানাঘুষো শোনা যাচ্ছে, এবার বিজেপিতে মিশে যেতে পারে এনসিপিআই। এনিয়ে চর্চার মাঝে শমীক ও জুন মালিয়ার এই সৌজন্য বিনিময়, ‘আড্ডা’ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, দিন কয়েক আগে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের সঙ্গে দেখা গিয়েছিল শমীক ভট্টাচার্যকে। তৃণমূলের বর্তমানে যা পরিস্থিতি তাতে এই সাক্ষাৎ উসকে দিয়েছিল কল্য়াণ ও মহুয়ার দলবদলের জল্পনা। যদিও তাঁরা কেউই এনিয়ে একটি শব্দও খরচ করেননি। উল্লেখ্য, পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল।

পরিষদীয় দলের রাশ তাঁর ছাতছাড়া হয়েছে। সাংসদদের অধিকাংশই দল ছেড়েছেন। দলের প্রথমদিন থেকে যারা ছিলেন তাঁদের প্রায় কেউই আর মমতার সঙ্গে নেই। তবে এই মুহূর্ত পর্যন্ত কল্যাণ ও মহুয়া ‘দিদি’র সঙ্গেই রয়েছেন।

See also  শুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যবসায়ীর পরিবারের পাশে বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি