আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ম্যানগ্রোভ বসিয়ে নভেম্বরে সুন্দরবনে বনায়নের ঘোষণা বনমন্ত্রীর

krishna Saha

Published :

Sundarbans
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : ম্যানগ্রোভ বসিয়ে নভেম্বরেই সুন্দরবনে বনায়নের ঘোষণা বনমন্ত্রীর। সুন্দরবন বাঁচাতে প্রয়োজন বেশি বেশি করে ম্যানগ্রোভ বসানো ও রক্ষা করা।বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের মদতে সুন্দরবনে ম্যানগ্রোভ বনাঞ্চল কেটে ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি হয়েছে মাছের ভেড়ি,কটেজ সহ আরো অনেক কিছু।

আর নতুন সরকার ক্ষমতায় আসার পরেই মাছের ভেড়ি থেকে পুনরুদ্ধার করে সেখানে ফের বনায়নের উদ্যোগ নিলো।শনিবার অরণ্য সপ্তাহে সুন্দরবনের ক্যানিংয়ের ইটখোলা গ্ৰাম পঞ্চায়েতের গোলাবাড়ি কৃপাখালি এলাকায় প্রায় ১,৬০০ একর জমি পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।এদিন মন্ত্রী বলেন, ওই এলাকায় ম্যানগ্রোভ কেটে মাছের ফিশারি গড়ে তোলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ভেড়ি গুলির জল বের করে আগামী নভেম্বরের মধ্যেই সেখানে নতুন করে ম্যানগ্রোভ রোপণ করা হবে,যাতে ভবিষ্যতে আর মাছের ভেড়ি তৈরি করা না যায় সেদিকে নজর থাকবে আমাদের।

জমি উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হবে বলেও তিনি এদিন জানান।এদিন বনমন্ত্রী প্রথমে ঝড়খালির হেড়োভাঙ্গা বিদ্যাসাগর হাইস্কুলে অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় ‘মায়ের নামে একটি গাছ রোপণ করুন’ কর্মসূচির বার্তা তুলে ধরে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।এদিন মন্ত্রী সজনেখালিতে রাত্রী যাপন করে রবিবার সুন্দরবনের একাধিক এলাকা পরিদর্শন করবেন বলে বন দফতর সূএে জানা গেল।

See also  ১৫ বছরের শাসনের অবসানে বিজেপি কর্মীর মানত পূরণ — মস্তক মুণ্ডন, দুধস্নান ও গঙ্গায় পুণ্যডুব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি