আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সায়নী দাসের পাশে বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, কালনায় আন্তর্জাতিক মানের সুইমিং পুল ও স্পোর্টিং হাব গড়ার আশ্বাস

krishna Saha

Published :

MLA Siddhartha Majumdar
WhatsApp Channel Join Now

কালনা: ছয়টি সিন্ধু জয়ের গৌরব ইতিমধ্যেই নিজের ঝুলিতে তুলেছেন আন্তর্জাতিক সাঁতারু সায়নী দাস। তবে বহু প্রতীক্ষিত সপ্তম সিন্ধু জয়ের অভিযানে এবার সফল না হলেও তাঁর লড়াই ও অদম্য মানসিকতাকেই আগামী দিনের সাফল্যের ভিত্তি হিসেবে দেখছেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার।


জাপান থেকে দেশে ফেরার পর শনিবার সায়নী দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিধায়ক। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলে মনোবল বাড়িয়ে দেন এবং আগামী দিনে সপ্তম সিন্ধুও তিনি জয় করবেন বলে পূর্ণ আস্থা প্রকাশ করেন। বিধায়কের কথায়, একটি ব্যর্থতা কখনও একজন ক্রীড়াবিদের সাফল্যকে ম্লান করতে পারে না। বরং এই অভিজ্ঞতাই ভবিষ্যতের বড় জয়ের পথ আরও সুগম করবে।


এদিন বিধায়ক জানান, সায়নীর মতো আন্তর্জাতিক মানের সাঁতারুর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কালনার নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তুলতে একটি আধুনিক স্পোর্টিং হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কালনায় একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণের বিষয়েও ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকারের সময় সায়নী দাস বিধায়কের কাছে একটি সরকারি চাকরির আবেদনও জানান। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন সিদ্ধার্থ মজুমদার। একইসঙ্গে সায়নীর পরিবারের পক্ষ থেকেও কালনায় আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণের দাবি জানানো হয়। সেই প্রস্তাবও ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন বিধায়ক।


ক্রীড়ামহলের মতে, কালনায় আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো এবং সুইমিং পুল গড়ে উঠলে জেলার প্রতিভাবান সাঁতারুদের প্রশিক্ষণ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বেশি সংখ্যক প্রতিভাবান সাঁতারু উঠে আসার সুযোগ তৈরি হবে।

See also  দূর্গাপুরে চিকিৎসক ছাত্রীর গণ ধর্ষণের বিরুদ্ধে জয়নগর থানার মোড়ে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি