আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাহুল দ্রাবিড়ের পর এবার ছোট ছেলে অন্বয়, শ্রীলঙ্কা সফরের ভারত অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন্ত দাস :- ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পরিবারে আরও এক ক্রিকেটারের উত্থান ঘটল। শ্রীলঙ্কা সফরের জন্য বিসিসিআই ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল ঘোষণা করেছে। সেই দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়।


আগামী জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে মাঠে নামবেন অন্বয়। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বও করেছেন অন্বয়।


এর আগে দ্রাবিড় পরিবারের দ্বিতীয় প্রজন্মের ক্রিকেটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড়। পেস-বোলিং অলরাউন্ডার সমিত ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।এবার ছোট ছেলে অন্বয়ের সামনে জাতীয় স্তরে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার বড় মঞ্চ। বাবার মতোই ধৈর্য, একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে তিনি ভারতীয় ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলতে পারবেন কি না, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে অন্বয়ের এই যাত্রা নিঃসন্দেহে নতুন এক অধ্যায়ের সূচনা করল।

See also  কাজাখস্তানে জোড়া সোনা জিতলেন আসানসোলের অভিনব সাউ, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি