আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কুৎসিত অপবাদ দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধোর করে তাড়িয়ে দেবার অভিযোগে গ্রেফতার স্বামী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :-
কুৎসিত অপবাদ দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধোর করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবার অভিযোগে গ্রেফতার হল স্বামী । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। ধৃতের নাম সইফুল মোল্লা ওরফে বাপ্পা । জামালপুর থানার ভেড়িলি গ্রামে তার বাড়ি।মঙ্গলবার বিকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে । কোভিড ১৯ সংক্রমনের কথা মাথায় রেখে সাক্ষীদের ভীতি প্রদর্শন না করার শর্তে ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস ধৃতের জামিন মঞ্জুর করেছেন ।
পুলিশ জানিয়েছে, বছর খানেক আগে হুগলির চণ্ডীতলা থানার হয়সরাই গ্রামের তরুণীর সঙ্গে বিয়ে হয় সইফুলের। শ্বশুর বাড়ির দাবি মত বিয়ের পণ মিটিয়ে ছিল বধূর বাবার বাড়ির লোকজন । অভিযোগ বিয়ের কিছুদিন পর বাপেরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য সইফুল তাঁর স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে চলে । বধূর বাবার বাড়ির লোকজন কয়েকবার টাকা দেয়।

তা সত্বেও কুৎসিত অপবাদ দিয়ে নিজের স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে যায় সইফুল । তাকে মদত দিত তাঁর পরিবারের লোকজন। কিছুদিন আগে অন্তঃসত্বা স্ত্রীকে মারধর করে সইফুল বাড়ি থেকে তাড়িয়ে দেয় । এই ঘটনার সুবিচার চেয়ে সুইফুলের স্ত্রী জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।
দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ সইফুলকে গ্রেফতার করে ।
See also  পূর্ব বর্ধমান জেলা TMC সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেলিম মোল্লা কে শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে দফায় দফায় মানুষ উপস্থিত হন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি