বিরাটী : জেলা জুড়ে একের পর এক পুরসভায় চেয়ারম্যান সহ কাউন্সিলরদের পদত্যাগ ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে পুরসভায় । বসেছে প্রশাসক। সোমবার বিকেলে ৩৪ টি ওয়ার্ড বিশিষ্ট উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী সহ ২১ জন কাউন্সিলর ইস্তফা পত্র জমা দিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে।

কাউন্সিলরদের পদত্যাগ করায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ইস্তফা পুরবোর্ডের স্থায়ীত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। জানা গিয়েছে বাকি ১৩ জন কাউন্সিলর অবিলম্বে ইস্তফা দিতে পারেন। পদত্যাগী কাউন্সিলরদের অভিযোগ পুরসভায় সাধারণ মানুষের স্বার্থে সঠিকভাবে কাজ করতে পারছিলেন না। একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন। সাম্প্রতিক নির্বাচনে ফলপ্রকাশের পর থেকে দলের রাজ্য বা জেলা স্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের আর কোনও যোগাযোগ নেই।
কার্যত ক্ষোভ এবং অভিমান থেকেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিজেপি সূত্রে জানা যায়, বোর্ড পরিবর্তনের সাথে সাথে উন্নয়নে কোন খামতি থাকবে না। নবনির্বাচিত বিধায়ক সৌরভ সিকদারের প্রতি ভরসা রেখেছেন তাঁরা।










