আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপি সরকার আসার পর দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা, অন্তর্বাস পরিহিত অবস্থায় রাজপথে ঘোরানো হল ‘ডন’ আকাশ সিংকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হাওড়া :-হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে অন্তর্বাস পরিহিত অবস্থায় রাজপথে ঘোরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা নিক্ষেপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও পরবর্তী সময়েও একাধিক দুষ্কৃতীমূলক ঘটনায় তার নাম জড়িয়েছে বলে দাবি পুলিশের।

 

 

চলতি মাসের শুরুর দিকেই আকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার তাকে হাওড়ার বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করে পুলিশ। যে সমস্ত এলাকায় সে হামলা চালিয়েছিল বলে অভিযোগ, সেই জায়গাগুলিতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তারের সময় যে পোশাকে পাওয়া গিয়েছিল, সেই অবস্থাতেই তাকে ঘটনাস্থলগুলিতে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে রাজপথে ঘোরানোর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পুলিশ মহলের মতে, এলাকায় অপরাধ দমনে এবং দুষ্কৃতীদের উদ্দেশে কঠোর বার্তা দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

See also  প্রতিমার বায়না নেই,আমতার মৃৎশিল্পীদের বেঁচে থাকার লড়াই চলছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি