আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রধানমন্ত্রীর কথার মান্যতা দিয়ে বিকাশভবনে শুরু হয়ে যাচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা :-করোনা কালেই আমরা পরিচিত হয়েছিলাম ‘ওয়ার্ক ফ্রম হম’ শব্দটার সঙ্গে। আর ইদানিং মধ্যেপ্রাচ্যের যুদ্ধের ফলে প্রবল তেলের সংকটের জন্য তেল বাঁচানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তিনিই আবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার অনুরোধ করলেন। আর প্রধানমন্ত্রী সেই আবেদন মেনেই বিকাশ ভবনে বিদ্যুত ও পেট্রল বাঁচানোর পরিকল্পনা রাজ্য সরকারের। ওয়ার্ক ফ্রম হোম হবে সিনিয়র আধিকারিকদের।

 

 

বিকাশ ভবন সূত্রে খবর, এবার থেকে সব মিটিং হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। কমাতে হবে লিফটের ব্যবহার। শুধু তাই নয়, পুল কারের মাধ‍্যমে কর্মচারীদের অফিসে আসতে নির্দেশ। একই সঙ্গে সন্ধে সাতটার পর অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে রাখা যাবে না। তবে, এখনই সব কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে না। কারণ, সকলকে বাড়ি থেকে কাজের সুবিধা দিলে কাজকর্ম যাতে ব্যাহত হতে পারে। সেই দিকে নজর দেওয়ার জন্যই আপাতত সকলে এমন সুবিধা পাবে না।

 

 

 

এখানে উল্লেখ্য মে মাসের ১৪ তারিখ জ্বালানি বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমে ফিরতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নির্দেশ মেনে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বড় পদক্ষেপ করেন। ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেন দিল্লি সরকার। সমস্ত সরকারি অফিসে সপ্তাহে দুই দিন করে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়। এমনকী, দিল্লির বিজেপি সরকার অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত গাড়িগুলিতে পেট্রোলের বরাদ্দও কমিয়ে দিয়েছে। অফিসারদের জন্য বরাদ্দ জ্বালানি ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। মাসে ২০০ লিটার বরাদ্দ করা হয়েছে।

See also  আচমকা ভেঙ্গে গেল ব্রিজ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি