আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পিতৃহারা দুই স্কুল পড়ুয়ার পড়াশুনোর দায়িত্ব নিলেন বিশিষ্ট সমাজসেবী মনিশঙ্কর দত্ত।

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

শুভদীপ মন্ডল বাঁকুড়া:-জঙ্গলমহলের রাইপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী মনি শংকর দত্ত সারেঙ্গা ব্লকের সিদি গ্রামের পিতৃ হারা এক পরিবারের দুইটি সন্তানের পড়াশোনার দায়িত্বভার কাঁধে তুলে নিলেন। আজ তিনি তাদের বাড়িতে গিয়ে শিশু দুটির হাতে খাতা , কলম ও তার মায়ের হাতে অর্থ তুলে দিলেন। মনিশংকর বাবু বলেন এই শিশুগুলির পড়াশুনোর দায়িত্ব আমি নিলাম তারা যতদিন পড়াশোনা করবে তাদের পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করবো।

এখানে উল্লেখ্য সিদি গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করতেন তরুণ ধীবর গতবছর বৈশাখ মাসের শেষে তিনি মারা যান তারপর থেকে অসহায় হয়ে পড়ে এই পরিবারটি।একপ্রশ্নের উত্তরে তিনি বলেন সমাজের অসহায় মানুষদের পাশে যদি দাঁড়াতে না পারলাম তাহলে জীবনে করলাম কি? ঈশ্বরের আশীর্বাদে আমার অভাব নেই যতটুকু আমারআছে তা সকলেই মধ্যে ভাগ করে দিতে পারলেই আমার আনন্দ। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারলে আমার অট্টালিকায় বাস করা সুখের হবে।

দুই শিশু সন্তানকে সাথে নিয়ে সোমা ধীবর বলেন উনাকে প্রণাম জানাই উনি আমাদের সন্তানের পাশে আছেন।এখানে উল্লেখ্য মনিবাবু সারা বছর ধরে নানান সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন । উল্লেখ্য এই গ্রামেরই একজন অসহায় বৃদ্ধাকে সারা বছর ধরে খাবার দিয়ে যাচ্ছেন মনিবাবু। তাছাড়া এলাকার অনেক অসহায় স্কুল পড়ুয়াকে সার্বিকভাবে সাহায্য করে চলেছেন নীরবে।

বিশিষ্ট শিক্ষক পার্থসারথি ঘোষ ও বিশিষ্ট সময় সেবী অভিভাবক রঞ্জিত মহাপাত্ররা বলেন মনি শংকর দত্ত নীরবে প্রচারের আলোতে না থেকে বহু মানুষের উপকার করে চলেছেন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন কোথাও বা ছেলেমেয়েদের পড়াশোনার খরচ যোগাচ্ছেন। উনার নিরবে এই সেবার কাজকে কুর্নিশ জানাই।

See also  লক্ষ্য সংসার, অটো চালিয়েই নারী দিবসের নজির পুঁটিরাণির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি