আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক, নামিবিয়া ম্যাচে কি দেখা যাবে তরুণ তারকাকে?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তারকা ব্যাটার অভিষেক শর্মা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে হতাশ করেছিলেন তিনি। এরপর শারীরিক অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। অবশেষে বুধবার বিকেলে হাসপাতাল থেকে রিলিজ পান এই বাঁহাতি ব্যাটার।

সূত্রের খবর, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ে। আমেরিকার বিরুদ্ধে ম্যাচের আগেই তিনি অস্বস্তি অনুভব করছিলেন। ম্যাচ শেষে পরিস্থিতির আরও অবনতি হয়। জ্বরের তাপমাত্রা বেশ উচ্চ ছিল এবং তা কমাতে দ্রুত ওষুধ দেওয়া হয়। তবে তাতে সম্পূর্ণ সেরে ওঠেননি তিনি। দলের অনুশীলনেও যোগ দিতে পারেননি। দিল্লিতে কোচ Gautam Gambhir যে নৈশভোজের আয়োজন করেছিলেন, সেখান থেকেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক। পরে মঙ্গলবার গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ২৪ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন এই তরুণ ক্রিকেটার। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগে সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন Tilak Varma। তিনি জানান, “আমরা দিল্লি পৌঁছনোর পর কিছু পরীক্ষানিরীক্ষার জন্য অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বেশ ভালোই আছে। ম্যাচের আগে একটা গোটা দিন রয়েছে, পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে খেলবে কিনা।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে রান না পেলেও তার আগে দারুণ ছন্দে ছিলেন অভিষেক। আইসিসি র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে রয়েছেন তিনি। মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ Ryan ten Doeschate বলেছিলেন, “অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছেন। তবে আমরা দু’দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।”

নামিবিয়ার মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো অভিষেককে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন Sanju Samson। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে অভিষেককে বিশ্রাম দেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে বলেই মত ক্রিকেটমহলের একাংশের।

See also  পুষ্পা জ্বরে আক্রান্ত সিনেমা প্রেমী জনতা ( প্রথম )

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি