আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিটি অফ জয়কে সিটি অফ ভয় বানিয়ে দিয়েছে তৃণমূল: মঞ্চে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

একসময় বাইরের রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় আসতে ভালোবাসতেন। বাবা-মায়েরা সন্তানদের বলতেন—কলকাতা দেখে আয়, বর্ধমানের কার্জন গেট, হাওড়া ব্রিজ দেখে আয়। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। এখন কেউ কলকাতায় যেতে চাইলে বাবা-মায়েরা আশঙ্কায় থাকেন, সাবধানে যেতে বলেন। দিদির শাসনে ‘সিটি অফ জয়’ আজ ‘সিটি অফ ভয়’-এ পরিণত হয়েছে—এভাবেই তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

শনিবার বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-র অংশ হিসেবে বর্ধমানের বড়নীলপুরে আয়োজিত এক পথসভা থেকে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিপ্লব দেব বলেন, তার সভা কার্জন গেটে হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন অনুমতি দেয়নি। বাধ্য হয়ে তাকে বড়নীলপুরে পথে নামতে হয়েছে। তিনি বলেন, “যখন কেউ পথে নামে, তখন কী হয়, তা দিদি খুব ভালোভাবেই জানেন।” সভা থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়েও শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা।

তিনি দাবি করেন, এই রাজ্যে আর ‘ডাবল-ডাবল’ জাল ভোট চলবে না। বর্ধমানে প্রায় ২৩ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যাদের তিনি ‘ভূত ও প্রেতাত্মা’ বলে কটাক্ষ করেন। বিপ্লব দেবের বক্তব্য, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন ভুয়া ভোটারদের নাম বাদ দিয়েছে। ফলে এবার আর জাল ভোট দিয়ে জেতা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিনের সভা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান বিজেপি নেতা।

See also  বিজেপির বিজয়া সম্মিলনী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি