আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গঙ্গাসাগর মেলায় এবারের আকর্ষণ লাইট বাবা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: গঙ্গাসাগর মেলায় এবারের আকর্ষণ লাইট বাবা। মকর সংক্রান্তিতেই আলোকিত রঙিন গঙ্গাসাগর। নতুন বছরের শুরুতেই বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় স্থান গঙ্গাসাগর মেলায় এবারে দেখা মিললো এক ব্যতিক্রমী সাধুর। মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’র পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল হয়ে উঠেছেন এক ‘লাইট বাবা’। তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই কৌতূহল ও উৎসাহের পারদ চড়েছে তুঙ্গে।লাইট বাবার চেহারা ও আচরণ অন্য সাধুদের থেকে একেবারেই আলাদা।

ডান হাত নেই তাঁর।চোখে চশমা, সারা গায়ে ভস্ম মাখানো, নিজের নির্দিষ্ট আসনে বসেই তিনি যেন এক আলাদা আবহ তৈরি করে রেখেছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, তাঁর সারা শরীরে জড়ানো রঙিন আলো। রাতের অন্ধকারে সেই আলোয় তাঁকে দেখলে অনেকেরই মনে পড়ে যায় কোনও রকস্টারের মঞ্চে উপস্থিতি। সাধুর এই অভিনব রূপ মুহূর্তের মধ্যেই ভক্তদের নজর কাড়ছে।এবারের
মেলায় আগত ভক্তদের ভিড় তাই বাড়ছে লাইট বাবার কুটিরে। কেউ তাঁর আশীর্বাদ নিতে আসছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সৌজন্যেই দ্রুত ভাইরাল হয়ে উঠেছেন এই সাধু।

উল্লেখ্য, নতুন বছরে শুরু হয়ে যাওয়া গঙ্গাসাগর উৎসবে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন পুণ্যস্নানের উদ্দেশ্যে।হাজার হাজার সাধু-সন্ন্যাসী, নাগা সাধু থেকে শুরু করে অঘোরীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে সাগরদ্বীপ। সেই বিপুল ভিড়ের মাঝেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে আলাদা করে নজর কাড়লো এই লাইট বাবা। ধর্মীয় আবহের সঙ্গে আধুনিক আলোর মেলবন্ধন তাঁকে করে তুলেছে এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম আলোচিত মুখ।আর এই লাইট বাবা কল্যানে আরো আলোকিত এবারের গঙ্গাসাগর।

See also  পূর্ব বর্ধমান জেলা চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে মাস্ক বিতরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি