আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বুথ দখল রুখতে ‘অস্ত্র ধরার’ ডাক ঘিরে বিতর্ক, লকেটের মন্তব্যে কটাক্ষ অপার্থিব ইসলামের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ দখল ও ছাপ্পা ভোট রুখতে মহিলাদের সরাসরি প্রতিরোধের ডাক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সূচনা হল। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের কাটোয়া দু’নম্বর ব্লকের পলসোনা গ্রামে বিজেপির ‘পরিবর্তন সভা’ থেকে এমনই মন্তব্য করেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সভামঞ্চ থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, আগামী নির্বাচনে যদি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও বুথে রিগিং বা ছাপ্পা ভোট হয়, তাহলে মহিলাদের আর চুপ করে বসে থাকা উচিত নয়। তিনি মহিলাদের হাতে ঝাঁটা, লাঠি, বঁটি ও খুন্তি তুলে নেওয়ার কথা বলেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বুথ দখলের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দিতেই এই মন্তব্য, যদিও ভাষার আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেত্রীর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ অপার্থিব ইসলাম ওরফে ফাগুন। তিনি বলেন, “নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব। সেখানে অস্ত্র, বঁটি বা লাঠির কথা বলা মানেই বিজেপির মানসিকতা প্রকাশ পাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করে উত্তেজনা ছড়ানোই এদের রাজনীতি। রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার ডাক কোনওভাবেই গ্রহণযোগ্য নয়”।

অপার্থিব ইসলামের আরও দাবি, রাজ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষের উন্নয়নের প্রশ্নে ব্যর্থ হয়েই বিজেপি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য করছে বলে কটাক্ষ করেন তিনি। লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য ও তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়াকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। নির্বাচন যত এগোবে, এই বিতর্ক আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

See also  খেলা হবে দিবসেই বেধড়ক মার তৃণমূল নেতাকে : ভাঙলো পা রায়নায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি