আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আইন-শৃঙ্খলা রক্ষার গণ্ডি ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মাধবডিহি থানা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আইন-শৃঙ্খলা রক্ষার গণ্ডি ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মাধবডিহি থানা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মাধবডিহি থানার সক্রিয় ব্যবস্থাপনায় উচালন হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। রবিবার ৪ই জানুয়ারি, ২০২৬ এই জনকল্যাণমূলক কর্মসূচিতে এলাকার বহু মানুষ উপকৃত হন।

মেডভিউ হসপিটাল ও আর.এন.আর. হসপিটালের সহযোগিতায় শিবিরে ECG, ব্লাড সুগার পরীক্ষা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও জেনারেল মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা পরিষেবা প্রদান করেন। এক ছাদের নিচে এতগুলি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।

এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন সি আই সি তপন কুমার বসাক। তাঁর সঙ্গে ছিলেন মাধবডিহি থানার বড় বাবু সাকবীর আহম্মেদ, মেজ বাবু হাবিবুল হাসান সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। তাঁদের শৃঙ্খলাবদ্ধ পরিচালনা ও আন্তরিক সহযোগিতায় গোটা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এই উদ্যোগ প্রমাণ করে, পুলিশ শুধুমাত্র ডিউটি পালন করে না—মানুষের সেবায়ও সদা নিয়োজিত থাকে। মাধবডিহি থানার এই মানবিক ও জনদরদি ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত আকারে গ্রহণ করা হবে—এমনটাই আশা এলাকার মানুষের।

See also  আধার কার্ডের মায়ের নামের জায়গায় যে ভুল রয়েছে যা শোধরাতেও লজ্জা পাচ্ছে ছেলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি