আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফলতায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল পেন কারখানা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ফলতা : ফলতায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোররাতে আগুন পুড়ে ছাই হয়ে গেল পেন কারখানা।আর এই অগ্নিকাণ্ডের জেরে শনিবার ভোরবেলায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দিঘিরপাড় বাজার এলাকায়।ভোর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ফলতার পেন কারখানা।

জানা যায়,এলাকারই একবাসিন্দা সুজিত সরদারের পেন কারখানায় গভীর রাতে আগুন লেগে যায়। এরপরেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা গিলে নেয় গোটা কারখানা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও ফলতা থানার পুলিশ। দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।তবে ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে পেন কারখানাটি।

আগুনের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ ও দমকল ।

See also  কেতুগ্রামের করোনা আক্রান্ত তরুণীর বসতি এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষনা করা হল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি