আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নববর্ষে ব্যতিক্রমী উদ্যোগ: হেলমেটবিহীন ও ট্রিপল রাইডিং বাইক আরোহীদের গোলাপ ও মিষ্টিমুখ শ্যামসুন্দর এসটিজি’র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নতুন বছরের শুভ সূচনায় পূর্ব বর্ধমানের রায়না তেমাথার মোড়ে এক অভিনব ও সচেতনতামূলক উদ্যোগ নিল শ্যামসুন্দর এসটিজি। নববর্ষ উপলক্ষে হেলমেটবিহীন বাইক আরোহী ও ট্রিপল রাইডিং করা আরোহীদের ট্রাফিক আইন ভাঙার জন্য শাস্তি নয়, বরং গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

পাশাপাশি সংশ্লিষ্ট বাইক আরোহীদের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করা হয় যে, ২০২৬ সালের প্রতিটি দিন তারা মাথায় হেলমেট পরে বাইক চালাবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন।

শ্যামসুন্দর ট্রাফিকের ওসি আব্দুল নাসির খানের নেতৃত্বে নেওয়া এই উদ্যোগ এলাকায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। নববর্ষের দিনে এমন মানবিক ও সচেতনতামূলক পদক্ষেপে খুশি সাধারণ মানুষও।

See also  তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে রাস্তায় আটকে বেধড়ক মার- তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ - ভাঙচুর পুলিশ গাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি