আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২৯তম প্রতিষ্ঠা দিবসে খণ্ডঘোষে তৃণমূলের সংগঠিত শক্তি, পতাকা উত্তোলন ও মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের, খণ্ডঘোষ ব্লকে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয় বৃহস্পতিবার। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাদুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম (ফাগুন)। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই সাধারণ মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র ও সার্বিক উন্নয়নের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছে। মানুষের পাশে থেকে সেবার রাজনীতি ও ন্যায়ের লড়াইকে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়াই দলের মূল লক্ষ্য”।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের ২৯ বছরের পথচলা রাজ্যের উন্নয়ন ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রতিষ্ঠা দিবস দলীয় নেতৃত্ব ও কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মানুষের স্বার্থে কাজ করার শপথ নেওয়ার দিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, রাধাকান্ত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।

প্রতিষ্ঠা দিবস পালন শেষে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের কথা বলে, মানুষের জন্য কাজ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন ও সামাজিক সুরক্ষার কাজ হচ্ছে, তা আজ দেশজুড়ে স্বীকৃত। আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার”।

এছাড়াও শিক্ষক নেতা তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম জানান, “শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার যেভাবে কাজ করছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সঙ্গে থেকে তাঁদের প্রয়োজন ও সমস্যার সমাধানে কাজ করে যাবে”।

See also  আজকের পূর্ব বর্ধমান জেলার করোনা আপডেট

অনুষ্ঠান শেষে দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি