আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বালুরঘাটে পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ ৩০শে ডিসেম্বর মঙ্গলবার বালুরঘাটে পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন। গতকাল সকালে বিদ্যালয়ের নিজস্ব ময়দানে ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে। আমন্ত্রিত অতিথিবর্গের উপস্থিতিতে গতকাল বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন উড়িয়ে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানে চারশো আট জন ছাত্রছাত্রী মোট তেতাল্লিশটি বিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করছে। পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন – ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকা ও বহু ক্রীড়ামোদী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

See also  আদালতের নির্দেশে গঠিত কমিটির তথ্য তলব নবান্নের, ভোটের আগে অস্বস্তি এড়াতে তৎপর রাজ্য সরকার।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি