আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোরআন অবমাননার অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ডেপুটেশন, গ্রেপ্তারের দাবি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ তুলে সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার বুলবুলিতলা পুলিশ পোস্টে ডেপুটেশন দেন মুসলিম ধর্মাবলম্বীরা। অভিযোগের ভিত্তিতে ইমাম সংগঠনের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে।

সংগঠনের সদস্যদের দাবি, অভিযুক্ত বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও তোলা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চেরিটেবল ট্রাস্টের জেলা চেয়ারম্যান এরশাদ শেখ, জেলা সহ-সভাপতি মঈন উদ্দিন মণ্ডল, পূর্বস্থলী–১ নম্বর ব্লকের সম্পাদক হাফিজ সুলেইমান শাহানা সহ অন্যান্য সদস্যরা।

See also  কলকাতায় বাড়ছে মানসিক উদ্বেগ ও দীর্ঘস্থায়ী স্ট্রেস: এমপাওয়ার-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি