আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের মেলায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে দানবীর স্যার রাসবিহারী ঘোষের জন্মদিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও কৃষি মেলায় উঠে এলো মানবতার এক অনন্য নজির। এই মেলা শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।

মেলার মূল মঞ্চে তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয় মেলা কমিটির উদ্যোগে। এই মহৎ উদ্যোগের নেপথ্যে রয়েছেন তোড়কোনার ভূমি-কন্যা, তাপস কুমার ঘোষাল মহাশয়ের কন্যা এবং বর্তমানে বোম্বে হাইকোর্টে কর্মরত আইনজীবী মাননীয়া মিলি ঘোষাল। তিনি তাঁর দুই ঠাকুমা—সরস্বতী ঘোষাল ও অন্নপূর্ণা ঘোষালের স্মৃতির উদ্দেশ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থানুকূল্যে টানা সাত বছর ধরে এই স্কলারশিপ প্রদান করে চলেছেন।

এবছর প্রত্যেক ছাত্রীকে নগদ ছয় হাজার টাকা করে, সঙ্গে পুষ্পস্তবক ও মিষ্টি প্রদান করা হয়। শংকরপুর গ্রামের প্রভাত কুমার দে-র কন্যা সোনালী দে পেলেন সরস্বতী ঘোষাল স্মৃতি পুরস্কার এবং তোড়কোনা গ্রামের শচীন পালের কন্যা ঐন্দ্রিলা পাল পেলেন অন্নপূর্ণা ঘোষাল স্মৃতি পুরস্কার।

অন্যদিকে, বড় গোপীনাথপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত অসুস্থ ব্যক্তি লক্ষ্মীনারায়ন সাঁতরা মহাশয়ের পাশে দাঁড়ালেন রায়নার বিদ্যানিধি গ্রামের যুবক, বর্তমানে আমেরিকার শিকাগোতে কর্মরত রনি চ্যাটার্জি। তাঁর পাঠানো নগদ চার হাজার টাকা, সঙ্গে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয় ওই অসুস্থ ব্যক্তির হাতে। উল্লেখযোগ্য বিষয়, গত চার বছর ধরে রনি চ্যাটার্জি এই ধরনের মানবিক কাজে মেলা কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।
এছাড়াও, আদিলপুর গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত স্কুলছাত্রী সঙ্গীতা মাঝি-র হাতে নগদ চার হাজার টাকা, মিষ্টি ও পুষ্পস্তব তুলে দেওয়া হয়।

এই আর্থিক সহায়তা প্রদান করেন রায়নার বিদ্যানিধি গ্রামের ৮৭ বছর বয়স্কা, তোড়কোনারই মেয়ে , মিরা ঘোষাল চ্যাটার্জি, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে। তোড়কোনা সহ সমগ্র খণ্ডঘোষ এলাকার মানুষজন এই উদারতা ও মানবিকতায় গভীরভাবে মুগ্ধ। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও মিলি ঘোষাল, রনি চ্যাটার্জি ও মিরা ঘোষাল চ্যাটার্জি এই মেলার মাধ্যমে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন। এই মেলা প্রমাণ করে দিল—তোড়কোনার এই উদ্যোগ শুধুই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং মানবতার এক উজ্জ্বল নিদর্শন।

See also  বেলে পাথরের তৈরি পাল ও সেন যুগেরমহিষাসুরমর্দিনী দেবী দুর্গার মূর্তি উদ্ধার গলসিতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি