আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রেমের প্রস্তাবে না বলায় জোর করে বিষ খাইয়ে খুন যুবকের, উত্তপ্ত বিষ্ণুপুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দ:২৪ পরগনা : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ। ১ মাস হাসপাতালে লড়াইয়েও শেষরক্ষা হল না। বাঙুর হাসপাতালে মৃত্যু হল তরুণীর। ঘটনার পরই অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালোনএকদল উত্তেজিত জনতা।আর এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা যায়, মৃতার নাম চন্দ্রাণী নস্কর(১৯)।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরের রঘুনাথপুরের বাসিন্দা।অভিযোগ, বিশাল নস্কর নামে এলাকার এক যুবক দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন তরুণীকে। কিন্তু তাতে রাজি হননি চন্দ্রাণী।আর তরুণীর আপত্তি সত্ত্বেও ঐ যুবক প্রায়ই রাস্তাঘাটে তাঁকে উত্যক্ত করতো বলে অভিযোগ।গত ২৫শে নভেম্বরও তরুণীর রাস্তা আটকায় ওই যুবক। অভিযোগ, জলে বিষ মিশিয়ে জোর করে ছাত্রীকে খাইয়ে দেয় সে। কোনওরকম বাড়ি পৌঁছে বিষয়টি জানান চন্দ্রাণী।সঙ্গে সঙ্গে তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করে।

দীর্ঘ একমাস সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার রাতে মৃত্যু হয় তরুণীর।আর সেই খবর গ্রামে পৌঁছতেই বিশালের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ আয়ত্তে আনে পরিস্থতি। ভাঙচুরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

See also  পূর্ব বর্ধমানের সহকারী জেলা সভাধিপতি দেবু টুডু করোনা পজিটিভ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি