উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : নারীর লাঞ্ছনা মানব সভ্যতার এক লজ্জা, নারী সমাজের এই বিপন্নতা সমগ্র মানবজাতিকে বিপদাপন্ন করছে । তাই রাজ্য তথা দেশ জুড়ে ভয়াবহ এই নারীর এই অবমাননার বিরুদ্ধে নারীর মর্যাদা রক্ষার্থে “জাগো নারী জাগো বহ্নিশিখা”র উদ্যোগে ৯ থেকে ১৬ ই ডিসেম্বর মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে এই রাজ্যের কোচবিহার শিলিগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে।আর তারই অঙ্গ হিসাবে রবিবার কাকদ্বীপ থেকে এই অঙ্গীকার যাত্রার যাত্রা শুরু হয়।
কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, জি প্লট, ডায়মন্ডহারবার,কুলতলি থেকে প্রায় দুই শতাধিক অঙ্গীকার যাত্রী এদিন দুপুরে এসে পৌঁছায় জয়নগর মজিলপুর শহরে। এই অঙ্গীকার যাত্রী ও জয়নগরের সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিকাল ৪টায় ব্যানার্জি পাড়া মূলদিয়া মোড়ে দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদন কলকাতা ও সৃজনী সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা অঙ্গীকার যাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন ও অঙ্গীকার মশাল প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে পদযাত্রা শুরু হয়।জয়নগর মজিলপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা জয়নগর থানার মোড়ে এসে শেষ হয় উপস্থিত হয় বিকেল সাড়ে পাঁচটায়। এবং সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জাগো নারী জাগো বহ্নিশিখার’ রাজ্যের পক্ষে নার্সিং সুপারিনটেনডেন্ট ক্যালকাটা হার্ট ক্লিনিক এন্ড হসপিটালের মহুয়া মাইতি তার বক্তব্য রাখেন। এছাড়াও জয়নগরের বিভিন্ন ক্লাব সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা ও এই প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এবং জয়নগরের বিভিন্ন সংগঠন তারাও এই পদযাত্রা চলাকালীন অঙ্গীকার যাত্রীদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করেন। মহুয়া মাইতি রাজ্য তথা দেশজুড়ে ভয়াবহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ও কারণ তুলে ধরেন। এবং মা বোনেরা যাতে এরকম ঘটনার শিকার না হয় এবং আক্রান্তরা যাতে দ্রুত ও সঠিক বিচার পায় সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ অন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া নারীর নিরাপত্তার সুনিশ্চিত করার দাবিতে আগামী ১৬ই ডিসেম্বর কলেজ স্কোয়ারে অঙ্গীকার যাত্রীসহ হাজার হাজার মা বোনেদের ও সাধারন নাগরিকদের সমাপনী সমাবেশের সবাইকে যোগ দেওয়ার আহবান করা হয়।সামগ্রিকভাবে সাধারণ মানুষ এর উপর এই অঙ্গীকার যাত্রা ও অনুষ্ঠান প্রভাব ফেলে । রাস্তার দুপাশে জনতা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে অঙ্গীকার যাত্রীদের সংবর্ধিত করে।








