আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শতাধিক কর্মী-সমর্থকের বর্ণাঢ্য মিছিলে ঝুলনতলায় বিজেপির ১ নম্বর মণ্ডল পার্টি অফিসের উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জামালপুর :-জামালপুর ব্লকের বিজেপির ১ নম্বর মণ্ডলের উদ্যোগে রবিবার ঝুলনতলায় নতুন মণ্ডল পার্টি অফিসের উদ্বোধনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে হালারা বিপত্তারিণীতলা থেকে কয়েক হাজার কর্মী-সমর্থককে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি জামালপুর বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে ঝুলনতলায় এসে শেষ হয়।


এরপর সেখানেই আনুষ্ঠানিকভাবে নতুন মণ্ডল পার্টি অফিসের উদ্বোধন করা হয়। ফিতে কেটে পার্টি অফিসের উদ্বোধন করেন মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ এবং বর্ষীয়ান বিজেপি নেতা জিতেন ডকাল। অনুষ্ঠানে উপস্থিত কর্মী-সমর্থকদের হাতে একটি করে গোলাপ তুলে দেওয়া হয়।


পার্টি অফিস উদ্বোধনের আগে সকালে বিশেষ পূজা ও হোমযজ্ঞের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন কার্যালয়ের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান চন্দ্র পাল বলেন, বিজেপির প্রতি সাধারণ মানুষের সমর্থন ভোটের আগেই ছিল, তবে তা প্রকাশ্যে আসেনি। সেই সমর্থনের ফলেই তাঁদের বিধায়ক বিপুল ভোটে জয়লাভ করেছেন।

তিনি এদিনের মিছিলে অংশগ্রহণকারী সমস্ত কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতমস্তকে প্রণাম জানান।
তিনি আরও বলেন, “আজ থেকে এই পার্টি অফিস সকলের জন্য খোলা থাকল। এখান থেকেই মণ্ডলের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান ও সাংগঠনিক পরিষেবা দেওয়ার কাজ চলবে।” নতুন পার্টি অফিসকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

See also  এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে উত্তাল ফুটিসাঁকো—হলদিয়া–ফারাক্কা রাজ্য সড়ক অবরুদ্ধ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি