আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাতের অন্ধকারে বালি মাফিয়াদের দৌরাত্ম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা:রায়না :- প্রশাসনিক নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত পূর্ব বর্ধমান জেলার নানা প্রান্তে । সন্ধ্যার পর থেকে অতিরিক্ত বালি বোঝাই গাড়ির যাতায়াত চলছে । পুলিশের তরফ থেকে অভিযান চললেও বালি পাচার চলছেই ।

 

পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ শ্যামসুন্দর জামালপুর রোডে সাকটিয়া মোড় থেকে চারটি অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার আটক করলো । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তা তুলে দেওয়া হবে পরিবহণ দফতরের হাতে বলে জানা গেছে । আগামী দিনেও ধারাবাহিক নজরদারি চলবে বলে পুলিশ সুত্রে খবর ।

 

স্থানীয়দের অভিযোগ , কোনো নির্দেশ মানে না বালি মাফিয়ারা। দামোদর নদ থেকে চলছে দেদার বালি পাচার । রাত বাড়লেই বাড়ছে গাড়ির দাপট ।গ্ৰামীণ এলাকার রাস্তাও ক্ষতিগ্ৰস্থ হচ্ছে অতিরিক্ত ভারে । ক্ষোভ বাড়ছে এলাকায় এলাকায় ।

See also  হাইকোর্ট জামিন মঞ্জুর করার আপাতত কারাদণ্ড থেকে রেহাই পেলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ তৃণমূলের তাবর নেতা কর্মীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি