আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চলন্ত ট্রেনে ধোঁয়া ঘিরে আগুন আতঙ্ক ছড়ালো কালনায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৫ ফেব্রুয়ারি 
চলন্ত ট্রেনের কামরা থেকে ধোঁয়া বেরহতে শুরু করায় আগুন ধরেযাবার  আতঙ্কে আতঙ্কিত হয়েপড়েন যাত্রীরা ।শনিবার দুপুরে ঘটনাাটি ঘটেছে পূর্ব রেলের হাওড়া – কাটোয়া  লোকালে । ট্রেনটি পূর্ব বর্ধমানের কালনা স্টেশানে দাঁড়াতেই আতঙ্কিত যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে ছুটোছুটি শুরু করেদেন। এই পরিস্থিতি দেখেই ট্রেনের সামনে ছুটেযান আরপিএফ আধিকারিকরা। 
খবর পেয়ে স্টেশান আধিকারিকরাও সেখানে পৌছান । ট্রেন দাঁড় করিয়ে রেখে শুরু হয় ধোঁয়ার উৎস খোঁজা । কিছু সময় পরেই জানাযায় ট্রেনের কামরায়  আগুন লাগেনি ।  কালনা জিআরপি ওসি সুজিত হালদার জানিয়েছেন , ব্রেক বাইন্ডিং এর কারনে ধোঁয়া বেরহচ্ছিল । সেই ধোঁয়া  দেখেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন । যান্ত্রিক ত্রুটি সারিয়ে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় । 
See also  বলিউডে ছেলের ডেবিউতে প্ল্যাটিনাম মোড়া ঘড়ি হাতে শাহরুখ, দাম শুনলে চোখ কপালে উঠবে!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি