উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর:এবার বারুইপুরে গাঁজা সহ গ্রেপ্তার দুইজন।আবার পুলিশের বড়সড় সাফল্য।গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার আই সি অর্ধেন্দু শেখর দে সরকারের নির্দেশ মেনে এস.আই. অর্ঘ্য মণ্ডল ও তার টিম শুক্রবার ভোরে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করেন।

গাড়িতে থাকা দুই ব্যক্তি—আসিফ আলম মোল্লা (বয়স ২৯, বাড়ি, বারুইপুর) এবং অনিকেত নস্করকে (বয়স ২৬, বাড়ি চম্পাহাটি) প্রথমে আটক করা হয়।তার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
ফলে এই বিপুল পরিমাণ গাঁজা ও গাড়িটি বাজেয়াপ্ত করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।মাদক আইনের নির্দিষ্ট ধারায় বারুইপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়।







