আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

TET পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দিলো শীর্ষ আদালত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা :-দেশের প্রাথমিক শিক্ষকেরা কিছুটা স্বস্তি পেলেও তাদের মধ্যে ভয় থেকেই গেলো। টিচার এলিজিবিলিটি টেস্ট(TET) পাশ করতেই হবে দেশজুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রাথমিক শিক্ষকরা। TET পাশের জন্য আগে সময় ছিল ২০২৭ সালের ৩১ অগস্ট। এদিন সেই সময়সীমা এক বছর বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে TET পাশ করতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সমস‍্যায় রাজ‍্যের সব প্রাথমিক শিক্ষক।

 

 

 

 

সকলকে নতুন করে যোগ‍্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে। রিভিউ পিটিশনে জানাল দেশের শীর্ষ আদালত। ফলে ফের যোগ‍্যতা প্রমাণ করতে হবে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের। পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষককে এই পরীক্ষায় বসতে হবে। ২০২৮ সালের ৩১ অগস্টের মধ‍্যে এই পরীক্ষা নিতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। রাজ্যের প্রায় ১ লক্ষ প্রাথমিক শিক্ষককে এই পরীক্ষায় বসতে হবে। গোটা দেশে সেই সংখ্যা প্রায় ৩০ লক্ষ। স্বাভাবিক কারণেই এতো শিক্ষকের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই পরীক্ষায় পাশ করার উপর।

See also  সাফল্যের শিখরে সারা গার্লস মিশন স্কুল: শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি