আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী ; প্রেম নিয়ে টানাপোড়েন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- প্রেম ঘটিত পারিবারিক টানাপোড়েনের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণীর এক ছাত্রী ! ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ! ঘটনার প্রেক্ষিতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ! জানা গিয়েছে, আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রীর সুদেষ্ণা প্রামানিক (১৭) নিউ দীঘার স্টেশন সংলগ্ন বিদ্যুৎ দপ্তরে কটেজে থাকতো ! তার বাবা পেশায় বিদ্যুৎ দপ্তরের কটেজের কেয়ারটেকার !

 

দীর্ঘদিন ধরে দক্ষিণ ময়না এলাকার এক যুবকের সঙ্গে সুদেষ্ণার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সম্পর্ক নিয়ে পরিবারে তীব্র মতবিরোধের সৃষ্টি হয় ! যা নিয়ে টানাপোড়েনের ফলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে বুধবার সন্ধ্যায় সুদেষ্ণা আত্মঘাতী হয় বলে অনুমান ! ঘটনার পর খবর দেওয়া হয় দীঘা মোহনা কোস্টাল থানায় ! এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ! ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে !!

See also  মিড ডে মিলের খাদ্য সামগ্রী সংক্রান্ত বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দাবিপত্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি