আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আগত বর্ষার আগেই মাঠ সংস্কারে নজির, যুব সমাজকে এগিয়ে আনছেন দামোদর মণ্ডল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমানঃ- আগত বর্ষাকালকে সামনে রেখে খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের কাজে স্বেচ্ছায় এগিয়ে এলেন পূর্ব বর্ধমানের সেহারা বাজার এলাকার একদল যুবক। দক্ষিণ দামোদর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ চন্দ্র কুমার ইনস্টিটিউশনের খেলার মাঠকে নতুনভাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সেহারা বাজারের বাসিন্দা সমাজসেবী দামোদর মণ্ডল।

 

 

 

প্রতিদিন বহু যুবক এই মাঠে খেলাধুলার অনুশীলন করতে আসে। ফুটবল, ক্রিকেট-সহ বিভিন্ন খেলাধুলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মাঠ। তবে বর্ষার আগে মাঠের পরিবেশ আরও উন্নত করতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে নিজ উদ্যোগে মাঠ পরিচর্যার কাজে হাত লাগিয়েছেন দামোদর মণ্ডল। মাঠ পরিষ্কার থেকে শুরু করে সৌন্দর্যায়নের কাজেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।শুধু মাঠ সংস্কারই নয়, তীব্র গরমের দাবদাহ থেকে খেলোয়াড় ও সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে মাঠের চারপাশে প্রায় দেড়শোটি গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে মাঠে আসা মানুষজন গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।

 

 

 

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অনন্ত মণ্ডল। তিনি বলেন, “বর্তমান সময়ে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা অত্যন্ত জরুরি। স্বেচ্ছায় এভাবে মাঠ বাঁচানোর কাজে যুবকদের এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে এই মাঠ থেকেই এলাকার বহু প্রতিভা উঠে আসবে বলে আমরা আশাবাদী।” এলাকাবাসীর মতে, ব্যক্তিগত উদ্যোগে সমাজের জন্য এমন কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক। দামোদর মণ্ডলের এই উদ্যোগে খুশি ক্রীড়াপ্রেমী থেকে সাধারণ মানুষ সকলেই। আগামী দিনে এই মাঠ আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে বলেই আশা এলাকার মানুষের।

See also  রেল সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো রেলওয়ে প্রটেকশন ফোর্স- বর্ধমানে গ্রেপ্তার ৭ প্রতারক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি