আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেহারা বাজারে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের সেহারা বাজারে অবস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে ২০২৫ সালের ডিসেম্বর মাস জুড়ে একাধিক ধর্মীয় ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের তত্ত্বাবধানে এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ (হাওড়া)-র ভাবানুপ্রেরণায় এই কর্মসূচিগুলি পালিত হয়।

অনুষ্ঠান সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর শ্রীশ্রী মায়ের তিথি পূজা উপলক্ষে বিশেষ পূজা-পাঠের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগে এলাকার বহু মানুষ উপকৃত হন।

এরপর ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিনোদিনী নাট্য সংস্থার পরিবেশনায় “মীরার বধুয়া” যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।

সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি অনুষ্ঠিত হয় ১৪ ডিসেম্বর, সেবাশ্রমের বাৎসরিক অনুষ্ঠানের দিনে। এদিন সকালে প্রভাত ফেরী ও পূজা-পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিক্যাল কলেজের হাতে তুলে দেওয়া হয়, যা স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সন্ধ্যায় পদ্ম পলাশের কীর্তন পরিবেশনা অনুষ্ঠানে ভক্তিমূলক আবহ সৃষ্টি করে।

শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সদস্য-সদস্যাবৃন্দ জানান, ধর্মীয় সাধনা ও সমাজসেবাকে একসূত্রে বেঁধে এই ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানগুলি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

See also  দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১৯নং ওয়ার্ডে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি