উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভোটের আগে বড়সড় সাফল্য পেল আবার জয়নগর থানার পুলিশ।জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের টিমের তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জয়নগর থানার কামারিয়ার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।ধৃতের নাম রানা গাজী (৩০)।

ধৃতের কাছ থেকে একটি দেশী বন্দুক ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।অস্ত্র আইনে মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিন বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।










