আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মিছিলের জোয়ারে মনোনয়ন, জয়ের বার্তা ভূতনাথ মালিকের

krishna Saha

Published :

মিছিলের জোয়ারে মনোনয়ন, জয়ের বার্তা ভূতনাথ মালিকের
WhatsApp Channel Join Now

জামালপুর :-জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ভূতনাথ মালিক বুধবার বর্ধমানে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন। এদিন তাঁর মনোনয়ন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। ঢাক-ঢোল, নানা বাদ্যযন্ত্র এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

 

বর্ণাঢ্য মিছিল করে রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছন ভূতনাথ মালিক। তাঁর সঙ্গে ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সহ দলের একাধিক নেতা-কর্মী। শুরু থেকেই মিছিলকে ঘিরে ছিল জনস্রোত, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়।

 

মনোনয়ন জমার দিনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে যথেষ্ট আত্মবিশ্বাসী শিবির। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, “জামালপুরের মানুষের যে উচ্ছ্বাস ও উন্মাদনা আমরা দেখছি, তাতে করেই স্পষ্ট—আমরা আগে থেকেই জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছি। এখন শুধু দেখার, জয়ের ব্যবধান কতটা বাড়ে”।

 

তিনি আরও দাবি করেন, এইবার বিপুল ব্যবধানে জয়লাভ করবেন ভূতনাথ মালিক। তাঁর কথায়, “ভূতনাথ মালিক জামালপুরেরই ছেলে, ঘরের মানুষ। তাই এলাকার মানুষ তাঁকে আপন করে নিয়েছেন। সেই কারণেই এই নির্বাচনে তাঁর জয় শুধু নিশ্চিতই নয়, তা বড় ব্যবধানে হবে”।
সব মিলিয়ে মনোনয়ন জমার দিনেই শক্তি প্রদর্শনের পাশাপাশি জয়ের সুর স্পষ্ট করে দিল জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস

See also  এবার কি ভোটের ময়দানে ফিরহাদ হাকিমের কন্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি