সুমন্ত দাস, কৃষকসেতু : এবার থেকে প্রতি বছর ৬ জুলাই রাজ্যজুড়ে সরকারি ছুটি থাকবে। ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে এই ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী স্মরণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তাঁর স্মৃতির উদ্দেশ্যে হুগলির জীরাটে ১২৫ ফুটের বিশাল মূর্তি স্থাপন এবং ২০০ কোটি টাকার একটি মেগা প্যাকেজের ঘোষণাও করা হয়েছে। এই নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতি বছর ৬ জুলাই রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল এবং কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে।










