আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নেতাজি জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো একসূত্রে—সেহারাবাজার পুলিশ ফাঁড়িতে শ্রদ্ধা ও ভক্তির আবহ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শ্রদ্ধা ও ভক্তির আবহে শুক্রবার সকালে সেহারাবাজার পুলিশ ফাঁড়িতে পালিত হলো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও বাগদেবী সরস্বতীর আরাধনা।

দিনের শুরুতেই পুলিশ ফাঁড়ি চত্বরে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী বাগদেবীর পূজা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন দেশপ্রেম ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তেমনই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বার্তাও তুলে ধরা হয়।

সেহারাবাজার পুলিশ ফাঁড়ির আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই কর্মসূচি। পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে প্রশংসার সুর শোনা যায়।

দেশের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধকে একত্রিত করে এই আয়োজন নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকে।

See also  কৃষকের ফসলের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন ও পথসভা করা হল মাধবডিহিতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি