আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উখরিদ অঞ্চলের কুলে গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের “লক্ষ্মী এলো ঘরে” কর্মসূচি, উপস্থিত ব্লক সভাপতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের প্রকল্প “লক্ষ্মী এলো ঘরে” কর্মসূচি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের কুলে গ্রামে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন)।

এছাড়াও ব্লকের একঝাঁক তৃণমূল নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং কুলে গ্রামের বিপুল সংখ্যক মহিলা ও পুরুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম (ফাগুন) বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের আত্মসম্মান ও স্বনির্ভরতার কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার ও ‘লক্ষ্মী এলো ঘরে’র মতো প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলি শুধু আর্থিক সহায়তা নয়, মহিলাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি করছে। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে”।

তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রামবাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই দলের প্রধান লক্ষ্য। কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, “লক্ষ্মী এলো ঘরে” কর্মসূচিকে ঘিরে কুলে গ্রামে উৎসাহ-উদ্দীপনার আবহ তৈরি হয় এবং মহিলা উপভোক্তাদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায়।

See also  এবার কাটমানি নিয়ে অনুপ্রবেশ করাবে : দিলীপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি