আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রেস মিট করে বিষ খাবো – রায়নার তৃণমূল বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( দক্ষিণ দামোদর ) :- ” আমি নেপাল ঘড়ুই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি । আমি বিজেপিতে যোগ দিচ্ছি বলে সংবাদমাধ্যমে যে মিথ্যা খবর প্রচারিত হচ্ছে তা বন্ধ না হলে সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে বিষ খেয়ে নেব।”*

এমনই জানালেন পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুই। সম্প্রতি একটি সংবাদ-মাধ্যমে প্রচারিত হয় রায়নার এই তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন। বুধবার নিজের বিধানসভা এলাকায় বঙ্গধ্বনি কার্যক্রমের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন নেপাল।

তিনি তৃণমূলের বিধায়ক। তৃণমূলেই আছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তৃণমূলের হয়ে লড়াই করবেন বলে স্পষ্ট জানালেন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার এই বিধায়ক।

See also  ভোটের মুখে ব্লক সভাপতি বদলের জেরে লন্ডভন্ড অবস্থা তৈরি হল জামালপুর বিধানসভার তৃণমূল শিবিরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি