আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশ্ব ইজতেমায় যোগ দিতে হুগলি যাওয়ার পথে পূর্ব বর্ধমানের ভাতারে হুমায়ুন কবির, চায়ের আড্ডায় জনসমাগম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিশ্ব ইজতেমায় নামাজ পাঠের উদ্দেশ্যে হুগলীর পুইনানের দিকে যাওয়ার পথে বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে সংক্ষিপ্ত সময়ের জন্য থামলেন ভরতপুরের বিধায়ক ও রাজ্যের আলোচিত মুখ হুমায়ুন কবির। হঠাৎ করেই আলিনগর চৌমাথায় দাঁড়িয়ে পড়ে তাঁর গাড়িবহর।

বাদশাহী রাস্তা ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় আচমকা এই বিরতিতে প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি এলাকার মানুষ। তবে আলিনগর চৌমাথায় ডালু শেখের চায়ের দোকানে চা খেতে ঢুকতেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই চতুর্দিক থেকে হাজারো মানুষ ভিড় জমাতে শুরু করেন চায়ের দোকান চত্বরে।

সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় হুমায়ুন কবির বলেন, “জনসংযোগ করতে আমি ভালোবাসি। তাই ভাতারের আলিনগরে একটু থামলাম, মানুষের সঙ্গে কথা বললাম”।

চায়ের দোকানদার ডালু শেখ জানান, “এর আগেও বহু পরিচিত ও সেলেব্রেটি মানুষ আমার দোকানে চা খেয়েছেন। কিন্তু হুমায়ুন ভাই দাঁড়ানোর পর এত মানুষের ভিড় হবে, তা কখনও কল্পনাও করিনি”।

সংক্ষিপ্ত এই বিরতিতে ভাতারের আলিনগর যেন এক মুহূর্তের জন্য পরিণত হয় জনসমাগমের কেন্দ্রে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।

See also  কংগ্রেস এখন উষ্মা পার্টিতে পরিণত ভোট প্রচারে বেরিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি