আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্তের চাহিদা মেটাতে মানবিক উদ্যোগ, প্রশংসায় ভাসছে বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, রায়না:- পূর্ব বর্ধমানের বোঁয়াইচণ্ডীতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলল বিপ্লবী বটকেশ্বর দত্ত সেবা সমিতি। ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে বোঁয়াইচণ্ডী লর্ডস ক্লাবের সহযোগিতায় আয়োজিত হলো এক বিশাল সন্ধ্যাকালীন রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যত উৎসবের চেহারা নেয় এই শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেরুগ্রাম রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজ ভাস্করানন্দ পুরী।

 

 

 

রবিবার বিকাল চারটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ স্বামী ভাস্করানন্দপুরী মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মৃত্যুঞ্জয় চন্দ্র, সিএ সন্তু কুন্ডু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শুভাশিস ব্যানার্জি, শিক্ষক নিতাই চন্দ্র সাঁতরা ও সমেশ শীল, বিশ্বজিৎ দে, আস্তিক অধিকারী, শুভদীপ সেন, সঞ্জীব পাল, রাজনারায়ণ মাজি, প্রসেনজিৎ হাজরা, সুমন কর্মকার, কৌশিক মন্ডল, রাখি রায়, তন্ময় বিশ্বাস সহ বহু স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজএর সহযোগিতায় ৫০ জন রক্তদাতার লক্ষ্য নিয়ে শিবিরের আয়োজন করা হলেও মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় পরে আরও ১৮ ইউনিট রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হয়। মোট ৬৮ বোতল রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের হাতে । এতেও রক্তদাতাদের ভিড় কমেনি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি যোগাযোগ করা হয় ওম ব্লাড ব্যাংকের সঙ্গে। পরে তাদের হাতেও আরও ৩০ বোতল রক্ত তুলে দেওয়া হয়।

 

 

 

বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সেবা সমিতির সহ-সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, “এই সংগঠন সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। ২০২৫ সালের ১৫ আগস্ট পথচলা শুরু হওয়ার পর থেকেই একের পর এক সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” শুধু রক্তদান নয়, এদিন বৃক্ষরোপণ ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। সমাজের প্রতি এই সংগঠনের দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। মানবসেবাকেই যে প্রকৃত ধর্ম হিসেবে তুলে ধরা যায়, তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বিপ্লবী বটকেশ্বর দত্ত সেবা সমিতি।

See also  Covid 19 সচেতনতায় পূর্ব বর্ধমান জেলার তৈলাড়া গ্রামে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি