আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৮৬ বছরের ঐতিহ্যে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন, ভক্তসমাগমে মুখর মেমারির নান্না নওয়াপাড়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মেমারি-র নান্না নওয়াপাড়া গ্রামে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও বাৎসরিক পূজা উৎসব শুরু হয়েছে ধর্মীয় আবহে। মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বিজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকা নদীর তীরে অবস্থিত প্রায় ৮৬ বছরের প্রাচীন মহাপ্রভু মন্দিরকে কেন্দ্র করে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্নাদেশ পেয়ে স্বর্গীয় পঞ্চানন বৈরাগ্য এই মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে তাঁর বংশধর স্বর্গীয় শ্রীধাম বৈরাগ্যের পুত্র স্বর্গীয় গোবিন্দ বৈরাগ্য ২০০৯ সালে মন্দিরটির সংস্কার করেন। সেই সময় থেকেই প্রতি বছর নিয়ম-নিষ্ঠা মেনে ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে মহাপ্রভুর বাৎসরিক পূজা, হরিনাম সংকীর্তন, লীলা কীর্তন ও বাউল গান।

বৈরাগ্য পরিবারের সদস্যদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। শুক্রবার দুপুরে প্রায় ১০ থেকে ১২ হাজার ভক্তের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে অংশ নেন এই ধর্মীয় অনুষ্ঠানে।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লীলা কীর্তন এবং শনিবার বাউল গানের মধ্য দিয়ে এবারের বার্ষিক উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ও সেবাইত সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈরাগ্য পরিবারের সদস্য গোপাল বৈরাগ্য, বনমালী বৈরাগ্য, বংশী বৈরাগ্য-সহ পরিবারের অন্যান্য সদস্য ও অসংখ্য ভক্তবৃন্দ। ধর্মীয় উন্মাদনা ও ভক্তির আবহে মুখর হয়ে উঠেছে গোটা নান্না নওয়াপাড়া গ্রাম।

See also  লকডাউনের জেরে আড়তে নেই সব্জির দাম ,বিপর্যয় নেমে এসেছে রাজ্যের শস্য গোলার কৃষিজীবি মহলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি