আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুন্দরবনের নদী তীরবর্তী লোকালয়ে বাঘের আগমন আটকাতে বসানো হচ্ছে ফিসিং সেন্সর লাইট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের নদী তীরবর্তী লোকালয়ে বাঘের আগমন আটকাতে বন দফতর ফিসিং সেন্সর লাইট লাগানোর ব্যবস্থা করলো। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সুন্দরবনের কুলতলি, মৈপীঠের গভীর জঙ্গলের বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গল ও গ্রাম গুলিতে চলে আসে প্রায় সময়।আর তাই আগামী দিনে জঙ্গল সংলগ্ন গ্রাম গুলিতে বাঘের উৎপাত কমাতে বনদপ্তর ফিসিং সেন্সর লাইট লাগানোর ব্যবস্থা করলো। জঙ্গল সংলগ্ন খাল খাড়ির পাশে নেটের উপরে লাগানো হচ্ছে ৩০০ টি এরকম লাইট।

বিশেষ করে যে সমস্ত জায়গাগুলি বাঘের পায়ের মার্ক বা বাঘের গতিবিধি লক্ষ্য করা যায় বা বাঘ লোকালয়ে আসার জায়গা গুলিতে চিহ্নিত করে সেখানেই এই লাইট গুলি লাগানো হচ্ছে।আগামী দিনে গভীর জঙ্গল থেকে খাবারের সন্ধান কিম্বা মৎস্যজীবীদের কাটা জালের ফাঁক থেকে বাঘ আর আসবেনা গ্রামে এমনই ধারণা বন দপ্তরের আধিকারিকদের।গতবছর ৩৮ বার জঙ্গল সংলগ্ন লোকালয়ে বাঘ ঢুকেছিলো।তবে এবারে এখনো পর্যন্ত দুই বার বাঘ চলে এসেছে লোকালয়ের গ্রামে।

তিন শতাধিক এই লাইট লাগানোর ফলে সহজেই গ্রামে আর আসবে না বাঘ।শীতের দিনগুলিতে সুন্দরবনের কুলতলি মৈপীঠ জঙ্গল সংলগ্ন গ্রামের মৎস্যজীবি সাধারণ মানুষরা কিছুটা নিশ্চিন্তে থাকতে পারবে এবার।

See also  খন্ডঘোষে চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে চোলাই মদসহ গ্রেফতার ৪

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি